
এলনিউজ২৪ডটকম : জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা ঠিক রাখতে লোহাগাড়া থানা পুলিশ ৯ নভেম্বর শুক্রবার মোটরসাইকেল মহড়া দিয়েছে। জানা যায়, প্রায় ১০-১২টি মোটরসাইকেল নিয়ে লোহাগাড়া থানার পুলিশ সদস্যরা মহড়া দেয়া শুরু করে। মহড়াটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সীমানা অতিক্রম করে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার ওসি (তদন্ত) কাজী মাসুদ ইবনে আনোয়ার, এসআই আবদুল হক, এসআই আবু বক্কর, এসআই সোহেল সিকদার, এসআই গোলাম কিবরিয়া, এএসআই জাহাঙ্গীর আলম, এএসআই বিল্লাল ও এএসআই জামাল হোসেন প্রমুখ।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, আমরা ইতোপূর্বে মাদক, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টিকারীদের প্রতিহত করতে মোটরসাইকেল মহড়া দিয়েছি। তারই ধারাবাহিকতায় এই মোটরসাইকেল মহড়া চলছে। যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে কারণে আরো বাড়তি নিরাপত্তা জোরদার করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner