
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৭৫ লিটার চোলাইমদসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে ট্রাফিক পুলিশ। শনিবার (১৬ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের গৈরালা সর্দার পাড়ার মৃত মদন সর্দারের পুত্র শ্যামল সর্দার (৬৫) ও বোয়ালখালী পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী এলাকার মৃত আহম্মদ নুরের পুত্র সাইফুল ইসলাম (৩২)।

লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ (টিআই) হাসানুজ্জামান হায়দার জানান, ট্রাফিক পুলিশ বক্সের সামনে একটি টেম্পুর কাগজপত্র দেখার জন্য থামানো হয়। এ সময় টেম্পু থেকে ৫-৬ জন লোক নেমে দ্রুত পালিয়ে যায়। এরপর টেম্পুতে তল্লাশী করে চোলাইমদসহ দুই জনকে আটক করতে সক্ষম হন। পরে তাদেরকে চোলাইমদসহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, চোলাইমদসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। রোববার (১৭ আগস্ট) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner