Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ভোট চেয়ে ফেসবুকে পোস্ট, প্রধান শিক্ষককে শোকজ

লোহাগাড়ায় ভোট চেয়ে ফেসবুকে পোস্ট, প্রধান শিক্ষককে শোকজ

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ সাতকানিয়া গোলাম বারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমকে কারণ দর্শনোর নোটিশ দেয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী এলাকায় (চট্টগ্রাম- ১৫ আসন) ইলেক্ট্রোরাল এনকোয়ারী ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান রূপন কুমার দাশ এই নোটিশ জারি করেন।

কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর প্রধান সমন্বয়কারী আসহাব উদ্দিন চৌধুরী।

এতে বলা হয়েছে, ‘রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইবোনদের প্রথম ভোট, আল্লাহর ওয়াস্তে দাঁড়িপাল্লার পক্ষে হোক’। উক্ত বক্তব্যের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক প্রচারিত হয়েছে। ভোটগ্রহণের তারিখের তিন সপ্তাহ পূর্বে নির্বাচনি প্রচারণার অভিযোগ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ৩ ও ১৮ বিধি পরিপন্থী এবং নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন।

আগামী ১৯ জানুয়ারি (সোমবার) দুপুরে অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদনসহ সুপারিশ প্রেরণ করা হবে না নোটিশ দাতার অস্থায়ী কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নিদের্শ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!