ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় বিস্ফোরক মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

লোহাগাড়ায় বিস্ফোরক মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় বিস্ফোরক মামলার আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) উপজেলার আমিরাবাদ স্কুল রোড সংলগ্ন এক কলোনীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের স্কুল রোড উকিলের পাড়ার মো. ফজল কবিরের পুত্র মো. সাজ্জাদুল কবির রিপন (৪২), একই ওয়ার্ডের ইসমাইল চৌকিদার পাড়ার মো. কালু মিয়ার পুত্র মো. নুরুল ইসলাম (৪৫), সদর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের সওদাগর পাড়ার মো. জসিমের পুত্র মো. শহিদ (১৯) ও সাতকানিয়া উপজেলার কেওচিয়া মাইজ পাড়ার আবু বক্করের পুত্র মো. আবদুর রহমান (২৮)।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রুজুকৃত মামলায় রিপন এজাহারভূক্ত আসামি। তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ারাসহ বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে। নুরুল ইসলামকে একটি চুরির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি ও মাদকের ৯টি মামলা রয়েছে। এছাড়া শহিদ ও আবদুর রহমানকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সোমবার (১৮ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!