
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় জায়গা নিয়ে বিরোধের জেরে নারীসহ ৫ জন আহত হয়েছেন। গত শুক্রবার (৫ ডিসেম্বর) উপজেলার চরম্বা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মজিদের পাড়ায় এ ঘটনা ঘটে।
একইদিন ওই এলাকার আব্দুল হামিদের পুত্র ভূক্তভোগী ছাবের আহাম্মদ (৪৫) বাদী হয়ে ১১ জনকে এজাহারভূক্ত আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

আহতরা হলেন মামলার বাদীর পিতা আব্দুল হামিদ (৭৪) চাচী সখিনা বেগম (৫৫), স্ত্রী নাছিমা আক্তার (৩০), ছোট ভাই মোরশেদ আলম (৩৫) ও প্রতিবেশী আয়েশা সিদ্দিকা (২৯)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামীরা বাদীর পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ করে আসছে। ঘটনারদিন সকালে আসামীরা পূর্বপরিকল্পতভাবে ধারালো অস্ত্র নিয়ে বাদীর বসতঘরের সামনে পৈত্রিক জায়গায় জোরপূর্বক নির্মাণ কাজ করে। এ সময় পরিবারের লোকজন বাধা দিলে আসামীরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে নারীসহ ৫ জন আহত হয়েছেন। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা বিভিন্ন ধরণের হুমকি ধমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
মামলা তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই জাহিদুল ইসলাম জানান, মামলা রুজুর পর আসামীদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner