Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল আরিফ আলিফা (৯) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মাইজবিলা দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু আলিফা একই এলাকার প্রবাসী আরিফ উদ্দিনের মেয়ে ও মাইজবিলা রহমানিয়া মহিলা দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলিফা বাড়ির পাশে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে আসার পথে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরের ঘাটে নামে। এ সময় ঘাট থেকে পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। একপর্যায়ে স্থানীয়রা তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবদুল্লাহ আল ফাহিম জানান, আলিফা নামে এক শিশুকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!