
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় চরম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলা সদরের বটতলী স্টেশনস্থ চৌধুরী সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হেলাল উদ্দিন উপজেলার চরম্বা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের কালোয়ার পাড়ার মৃত মাওলানা আবুল কাশেমের পুত্র ও চরম্বা ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি।

জানা যায়, হেলাল উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল। ঘটনাস্থলে স্থানীয় জনতা তাকে দেখতে পেয়ে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
লোহাগাড়া থানার এসআই রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার হেলাল উদ্দিনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। একইদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Lohagaranews24 Your Trusted News Partner