Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ট্রাক-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, নারীসহ আহত ৪

লোহাগাড়ায় ট্রাক-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, নারীসহ আহত ৪

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলা পদুয়া ইউনিয়নের সিকদার দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রামমুখি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোতে থাকা নারীসহ ৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। দূর্ঘটনায় মাইক্রোর সম্মুখভাগের এক পাশে দুমড়ে মুচড়ে গেছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!