ব্রেকিং নিউজ
Home | উন্মুক্ত পাতা | বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন | লোহাগাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

লোহাগাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

লোহাগাড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা সদরের দরবেশিয়া জামে মসজিদে এ দোয়া মাহফিল আয়োজিত হয়।
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম  দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী।  দোয়া ও মিলাদ পরিচালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের আহবায়ক মাওলানা মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছিলেন। জন্মদিনে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!