Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩

লোহাগাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ৩

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নাম্বার ওয়াডের পশ্চিম হাজারবিঘা সাহাবী পাড়ায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার যথাক্রমে মোহাম্মদ আলীর পুত্র আরিফুল ইসলাম (২৬), আহমদ হোসেনের পুত্র মোহাম্মদ তাসিন (২০) ও আবু সালেকের পুত্র মো. মামুন (১৮)।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত স্থানীয় ওমর ফারুক (৩২) গ্রেপ্তারকৃতদের দিয়ে এলাকায় ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। গত শনিবার (২৩ মে) রাতে তাদের হেফাজতে ইয়াবা থাকার বিষয়টি স্থানীয়দের মাঝে জানাজানি হয়। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ৫৬৭ পিস ইয়াবা উদ্ধার করেন। একপর্যায়ে ইয়াবা ব্যবসার মূলহোতা ওমর ফারুককে ঘটনাস্থলে আসতে বলেন। কিন্তু তিনি ঘটনাস্থলে না আসায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

লোহাগাড়া থানার এসআই মো. রবিউল ইসলাম জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। সোমবার (২৫ মে) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!