
_____ডাঃ ফরিদা ইয়াসমিন সুমি_____
কী দিয়ে তুই তৈরি ওরে মন?
প্রতিটিক্ষণ এতো জ্বালাতন!
পেতাম যদি হাতের কাছে তোকে,
খামচি দিয়ে চিরে দিতাম নোখে!
কী দিয়ে তুই তৈরি বলতো মন?
জাগিয়ে রাখিস অষ্টপ্রহর ক্ষণ!
দেখতে যদি পেতাম তোর ঐ মুখ
জেনে নিতাম কিসে পাবি সুখ!
কী দিয়ে তুই তৈরি যাদু -মন?
কোথাও রাখিস কোথাও ভাঙিস পণ!
ছুঁতে যদি পেতাম তোকে হাতে
রাঁখি বেধে রেখে দিতাম সাথে!
কী দিয়ে তুই তৈরি পোড়া -মন?
ভিন্ন ভিন্ন রূপ যে জনে -জন!
পারি যদি বাধতে সাতটি পাকে
যতন করে দিয়ে দিতাম তাকে!

Lohagaranews24 Your Trusted News Partner