
লোহাগাড়ায় বি. জি. সেনের হাট উচ্চ বিদ্যলয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করার লক্ষে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদ, অভিভাবক ও প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। গত ১৬ জুলাই সোমবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর কদম মোবারক উচ্চ বিদ্যলয়ের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র ফৌজদার হাট কে এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট এ. কে. এম সিরাজুল ইসলাম চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র এডভোকেট মোহাম্মদ আলী। প্রাক্তন ছাত্র মোস্তাক আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র অধ্যাপক আহমদ কবির, অধ্যাপক নুরুল আবছার, বিজয় কুমার বড়–য়া, ডাঃ শাহ আলম, নুরুল আলম, ছৈয়দ মুছা, মাঈনুদ্দিন, ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকী মানিক, রিয়াজ কামাল হিরণ, ইঞ্জিনিয়ার অমল রুদ্র, শাহাজাহান চৌধুরী, আব্দুল আলিম, সাংবাদিক আবুল কালাম আজাদ, গ্রাফিক্স ডিজাইনার কলিম উদ্দিন ও হুমায়ুন কবির রাসেল প্রমুখ। সভা শেষে উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে সুবর্ণ জয়ন্তী উদ্যাপন পরিষদ নামে একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে মাস্টার আমিনুল ইসলামকে সভাপতি, অধ্যাপক আহমদ কবির, ডাঃ শাহ আলম, মাস্টার আবু তাহের ও ছৈয়দ মুছাকে সহ-সভাপতি, বিজয় কুমার বড়ুয়াকে সম্পাদক, মোস্তাক আহমদ, কলিম উদ্দিন ও আব্দুল আলিম কে যুগ্ম-সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও এ বৈঠকে একটি আংশিক উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
– খবর প্রেস বিজ্ঞপ্তির

Lohagaranews24 Your Trusted News Partner