
নিউজ ডেক্স : আজ রোববার বিকেল ৫টায় ঘোষণা করা হবে একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় স্থান পেতে যাওয়া সদস্যদের নাম। নতুন এ মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করার জন্য আজ বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন।
ইতিমধ্যে শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। আগামীকাল সোমবার দুপুরে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। মোট ২৮৮ আসনে বিজয়ী হয়েছে এই জোটের মনোনীত প্রার্থীরা।
Lohagaranews24 Your Trusted News Partner