
নিউজ ডেক্স : ঢাকা থেকে গ্রেফতার হওয়া চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ নভেম্বর) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালত এ আদেশ দেন বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

ডা. শাহাদাত হোসেনের সঙ্গে গ্রেফতার হওয়া বিএনপি নেতা শামসুল আলম ও নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদকেও শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
গত ২৯ অক্টোবর কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়।
নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, কোতোয়ালী থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফি উদ্দিনের আদালত ডা. শাহাদাত হোসেন, শামসুল আলম ও জমির উদ্দিন নাহিদকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছেন।
গত ৭ নভেম্বর ঢাকা আদালত প্রাঙ্গণ থেকে বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি টিম।
সূত্র : বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner