
এলনিউজ২৪ডটকম: ঈদুল আযহার ছুটিতে লোহাগাড়ার বড়হাতিয়ায় একাধিক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত ইউনিয়নের খেলার মাঠে এসব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ছুটির দিনে খেলায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এসব প্রীতি ফুটবল ম্যাচে দর্শকদের উৎসবমুখর উপস্থিতি খেলাকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে।


ঈদের দ্বিতীয় দিন হরিদাঘোনায় অনুষ্ঠিত হয় মছনের হাট একাদশ বনাম প্রচার পাড়া একাদশ। খেলায় প্রচার পাড়া একাদশ ২-০ গোলে জয়লাভ করে। একইদিন সিকদার পাড়া একতা সংঘ জুনিয়ার ২-০ গোলে জয়লাভ করে।
ঈদের তৃতীয় দিন অনুষ্ঠিত হয় আর্জেন্টিনা বনাম ব্রাজিল দল। এতে আর্জেন্টিনা ২-০ গোলে জয়লাভ করে।
ঈদের চুতর্থ দিন অনুষ্ঠিত হয় জঙ্গলী পীর পাড়া কিং লায়ন ও টাইগার ক্লাব। এতে টাইগার ক্লাব ৩-৪ গোলে জয়লাভ করে।

প্রতিটি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া।
তিনি বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আশার কথা, সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে।’
Lohagaranews24 Your Trusted News Partner