
নিউজ ডেক্স : নগরীর এক পুলিশ কর্মকর্তার নামে ইস্যু করা অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছে তারই ছেলে।
জানা যায়, খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিন উদ্দিনের নামে ইস্যু করা ঐ অস্ত্রের গুলিতে আত্মহত্যা করে তার ছেলে এইচএসসি পাশ করা মো. মাহিন (১৯)।
আজ শুক্রবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আকবর শাহ থানার সিটি গেইট শাপলা আবাসিক এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, পারিবারিক কলহের জেরে বাবা জুমার নামাজ পড়তে গেলে ছেলে মাহিন পিস্তল দিয়ে নিজের ডান বুকে গুলি করে।
এ অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসেন। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner