
নিউজ ডেক্স : পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আনু মিঞা (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে আত্তারকাটা এলাকায় এ ঘটনা ঘটে৷
আনু মিঞা একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত কালা মিঞার ছেলে। পাহাড়ি এলাকায় চাষাবাদ করে তিনি জীবিকা নির্বাহ করতেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, পাহাড়ি জমিতে প্রতিদিনের মতো সকালে কাজে গিয়েছিলেন আনু মিঞা। সেখানে পাহাড়ের মুখোশ পরা সন্ত্রাসীদের সঙ্গে তাদের তর্কাতর্কি হয়। পাহাড় থেকে একজন নেমে এসে আনু মিঞাকে গুলি করে পালিয়ে যায়।
ধারণা করা হচ্ছে তারা পাহাড়ি সন্ত্রাসী। কেন হামলা হয়েছে তা আমরা খতিয়ে দেখছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner