
নিউজ ডেক্স: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভাটিখাইন ইউনিয়ন ঠেকুরপুনি শাক্যমুনি বিহারের পিছনে চাঁনখালী খাল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ জুন) দুপুর ১২ টার সময় খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় জেলে অর্জন দাশ জানান, সকালে খাল থেকে জাল তুলতে গেলে খালের পানিতে এক ব্যক্তির অর্ধগলিত একটি লাশ দেখতে পাওয়া যায়।

পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পটিয়া থানা পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
Lohagaranews24 Your Trusted News Partner