
____ফরিদা আক্তার____
শৈশবের দুরন্ত ছুটে চলা
শিশুর বড় প্রয়োজন,
থাকে না যখন সমাজে টিকে থাকতে
শত লড়াইয়ের আয়োজন ।

স্কুলের সহপাঠী সাথে খুনসুটি
বাতাসে উড়ানো ছোট্ট ঘুড়ি
কার্টুন দেখতে জোরাজুরি
কতশত মধুক্ষণ
শৈশবে জড়িয়ে থাকে সারাক্ষণ ।
কারণে অকারণে চিৎকার করে কাঁদা
স্কুলের অ্যাসেম্বলিতে জাতীয় সংগীত গাওয়া
আহা কত মধুর সব ….
নেই কলঙ্কের ভয়
নেই হিংসা, নেই জীবনের কঠিন হিসাব।
আস্তে আস্তে যখন সময় বাড়ে
জীবনের ক্লান্তি ঘিরে ধরে।
তাই, সব শিশুর এমন মধুর শৈশব চায়,
মধুর স্মৃতিগুলো যেন আজীবন
তাকে হাসায়।
Lohagaranews24 Your Trusted News Partner