
এলনিউজ২৪ডটকম: বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য স্বাগত মিছিল ও সমাবেশ করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শনিবার (৮ আগস্ট) বিকেলে লোহাগাড়া উপজেলা পরিষদসংলগ্ন মডার্ন কমিউনিটি সেন্টার থেকে স্বাগত মিছিলটি শুরু হয়। বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টসংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, ফৌজুল কবির ফজলু এবং লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম জাহেদ চৌধুরী।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায় তারেক রহমানের চট্টগ্রাম সফর বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি পুরো চট্টগ্রামবাসীর জন্য আনন্দ, গর্ব ও আশার বিষয়। বিশেষ করে বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়াসহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রতি তাঁর এই সফর রাজনৈতিক স্বীকৃতি ও ভালোবাসার বহিঃপ্রকাশ বলে তাঁরা মন্তব্য করেন।
বক্তারা বলেন, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নতুন ঘর উপহার দিতে তারেক রহমান চট্টগ্রামে আসছেন। তাঁর সফরকে ঘিরে দক্ষিণ চট্টগ্রামের মানুষের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা কেবল রাজনৈতিক আনুষ্ঠানিকতা নয়; বরং পরিবর্তনের প্রত্যাশা, উন্নয়নের আকাঙ্ক্ষা ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্নের বহিঃপ্রকাশ।
বিএনপি নেতারা আরও বলেন, চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতি ও সম্ভাবনার অন্যতম প্রধান কেন্দ্র। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের বিভিন্ন প্রত্যাশা অপূর্ণ রয়েছে। তারেক রহমানের সফরের মধ্য দিয়ে চট্টগ্রামের উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা, শিল্প-বাণিজ্যের সম্প্রসারণ ও মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
তাঁরা বলেন, তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে চট্টগ্রামে আসছেন না; তিনি মানুষের কথা শুনতে, নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করতে এবং ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের পথনকশা নিয়ে আলোচনা করতেও আসছেন। গুরুত্বপূর্ণ বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক ও রাষ্ট্রীয় কর্মপরিকল্পনা সম্পর্কে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, তারেক রহমানের এই সফর দক্ষিণ চট্টগ্রামের রাজনীতিতে নতুন প্রাণসঞ্চার করবে। তাঁর আগমন নেতা-কর্মীদের আরও ঐক্যবদ্ধ, সংগঠিত ও দায়িত্বশীল করবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যেও নতুন আশার সঞ্চার হবে।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, চট্টগ্রামের মানুষ তারেক রহমানের আগমনকে স্বাগত জানাতে প্রস্তুত। তাঁর এই সফর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে তাঁরা মন্তব্য করেন। তাঁর নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, এস এম আবু সাঈদ চৌধুরী টিটু, এম এ কাশেম, খোরশেদ আলম সিকদার, উপজেলা বিএনপি নেতা নাছির উদ্দিন চৌধুরী, নুরুল হক সওদাগর, বাহাদুর কোম্পানী, ফেরদৌস কোম্পানী, শহিদুল আলম, সোহেল আরিফ, মো. শাহ আলম, ইমামুল আবেদীন রিপন, মোবারক হোসেন বাবু, আলাউদ্দিন বাচ্চু, নজরুল ইসলাম, হাফেজ আহমদ ডিয়ার, দেলোয়ার হোসেন চৌধুরী, নাছির উদ্দিন, ছলিম উল্লাহ চৌধুরী ডালিম, জেলা যুবদলের সহ-অর্থ সম্পাদক আরিফ উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, জেলা যুবদল নেতা নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মুসলিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি এস এম জকরিয়া, সাধারণ সম্পাদক ইসহাক কোম্পানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, যুবদল নেতা ইশফাক উদ্দিন চৌধুরী ইভু, জহিরুল ইসলাম, শওকত, নাজিম উদ্দিন, শিহাব উদ্দিন, আবু হেনা, হেলাল উদ্দিন, কাইছার আহমদ মুন্না, মোরশেদ আলম, সেলিম উদ্দিন খান, দিদারুল আলম, গিয়াস উদ্দিন কাদের, মহিউদ্দিন, শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য এহসান আব্দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দীন, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন, শাকিল মোহাম্মদ নয়ন, মহিউদ্দিন, ইকবাল হোসেন, ইয়াছিন আরাফাত, তৌহিদুল ইসলাম, দিদার হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিফাত উদ্দিন চৌধুরী, সিয়ামুল ইসলাম সায়েম, ছাত্রদল নেতা এহসান, আরমান উদ্দীন, দিদার, খোরশেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
Lohagaranews24 Your Trusted News Partner