
নিউজ ডেক্স : আগামী ১১ অক্টোবর থেকে চট্টগ্রামে ১৫ উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। রোবাবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।
জেলা শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, চট্টগ্রামে ১০ লাখ ৪৫ হাজার ৩২৪ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ছেলে ৫ লাখ ৮ হাজার ৮৩৪ জন, মেয়ে ৫ লাখ ৩৬ হাজার ৪৯০ জন।
আগামী ১১ অক্টোবর জেলা পর্যায়ে শিশুদের টিকা কার্যক্রম শুরু হলেও গত ২৪ আগস্ট থেকে চট্টগ্রাম মহানগরে শুরু হয় এ কর্মসূচি। -বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner