
নিউজ ডেক্স : বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১১৩ টি নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
এদের মধ্যে ১ জন নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি, ১ জন ইপিজেড , ১ জন কালুশাহ মাজার এলাকা এবং অন্যজন দামপাড়া পুলিশ লাইন্সে থাকা পুলিশ সদস্য। বুধবার (২৯ এপ্রিল) রাত ১০টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৪ জন চট্টগ্রাম জেলার এবং ১ জন ফেনী জেলার বাসিন্দা।

এদিকে, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৯৯টি নমুনা পরীক্ষার করে ৯ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে ৬ জন লক্ষ্মীপুর জেলার এবং ৩ জন নোয়াখালী জেলার বাসিন্দা। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner