
নিউজ ডেক্স : বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নগরের অক্সিজেন রেল গেট এলাকায় দুটি কলোনির ৮১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে ২০ লাখ টাকার মালামাল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রোববার (১০ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ, চন্দনপুরা ও বায়েজিদ স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জসিম কলোনির ৪০টি ও রহিম কলোনির ৪১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।’
Lohagaranews24 Your Trusted News Partner