Home | দেশ-বিদেশের সংবাদ | চকরিয়ায় বিকল হওয়া নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

চকরিয়ায় বিকল হওয়া নছিমনকে ডাম্পারের ধাক্কা, চালক নিহত

নিউজ ডেক্স: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় নছিমনের (ট্রলি) এক চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ মে) ভোর আনুমানিক পাঁচটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারাস্থ মালুমঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মহাসড়কের ডুলাহাজারাস্থ মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

নিহত নছিমন চালকের নাম নয়ন ইসলাম (২০)। সে কক্সবাজার সদর উপজেলার বাস টার্মিনালের কাছে ইসলামাবাদ এলাকার মো. হোসাইনের ছেলে।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ জানায়- চকরিয়া থেকে ফেরার পথে নছিমনের চাকা বিকল হয়ে পড়ে। এ সময় চালক নয়ন রাস্তার পাশে দাঁড়িয়ে বিকল হওয়া চাকা মেরামতের কাজ করছিলেন। তখন বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনকে ধাক্কা দেয়। এতে চালক নয় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম জানান- দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও নছিমনটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে যাওয়া ডাম্পারটি খোঁজ নেওয়া হচ্ছে। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!