
নিউজ ডেক্স : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি চলছে। বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই অস্ত্রোপচার শুরু হয় বলে জানিয়েছেন মন্ত্রীর চিকিৎসার সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।
এই চিকিৎসক আরো জানান, রক্তচাপ, ডায়াবেটিস ও শারিরীক অবস্থা স্থিতিশীল থাকায় ওবায়দুল কাদেরের অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। বাইপাস সার্জারি করছেন ডা. ফিলিপ কোহ এর নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি। এদিকে ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

Lohagaranews24 Your Trusted News Partner