
এলনিউজ২৪ডটকম : আগামীকাল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) লোহাগাড়ায় সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা ৫ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। পল্লী বিদ্যুৎ সমিতি- ১ লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম ছরওয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দোহাজারী গ্রীড স্টেশনের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

Lohagaranews24 Your Trusted News Partner