ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | অডিট রিপোর্টে ইতিবাচক চিত্র, লোহাগাড়া বটতলী ব্যবসায়ী সমিতির আত্মবিশ্বাসী অবস্থান

অডিট রিপোর্টে ইতিবাচক চিত্র, লোহাগাড়া বটতলী ব্যবসায়ী সমিতির আত্মবিশ্বাসী অবস্থান

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার বটতলী ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) রাতে সমিতির নিজস্ব কমপ্লেক্স চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ডা. আখতার আহমদ। ডা. আবেদর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ নূর হোসেন ও বটতলি শহর পরিচালনা কমিটির সদস্য সচিব ছরওয়ার আক্তার প্রমূখ।

সভায় বিগত চার বছরের অডিট রিপোর্ট উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ নূর হোসেন। তিনি বলেন, সমিতিটি সততা ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে এবং নিয়মিত বার্ষিক সাধারণ সভা আয়োজনের মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখছে।

এ সময় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ফজলুল হক আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর, বর্তমান সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, কোষাধ্যক্ষ নাজির উদ্দিন, সদস্য শহীদুল ইসলামসহ এবং অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মাঝে মতবিনিময় ও নৈশ ভোজের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!