
___মোহাম্মদ মাজহারুল ইসলাম খান___
Sorry বলার নাই প্রয়োজন
মনে শুধু রেখো,
আমার অনেক ভাল লাগে
তুমি যখন লেখো!

শুদ্ধ-সঠিক-ছন্দ যখন
করে যাও প্রয়োগ,
আমার মনে ভিন্ন মাত্রা
আপনিতে হয় যোগ!
সহজ-সরল ভাষার প্রতি
সর্বময় খেয়াল,
পাঠক-কবির মধ্য হতে
ভেঙ্গে দেয় দেয়াল!
আরো একটু সচেতন বন্ধু
যত্নবানও হও,
এমনি করে ধীরে ধীরে
মনের কথা কও!
অনেক সুন্দর লেখো তুমি
অনেক মূল্যবান,
একদিন দেখো হাসবে ধরা
গাইবে তোমার গান!!
Lohagaranews24 Your Trusted News Partner