
এলনিউজ২৪ডটম : মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও চলমান মিড ডে মিল টেকসই করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন লোহাগাড়ার সেনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারশো শিক্ষার্থীর জন্য টিফিন বক্স উপহার পাঠিয়েছেন।
আজ ২৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ১ টায় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে সেনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের হাতে এই উপহার তুলে দেন।

লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উক্ত টিফিন বক্স বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক, বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য সুনীল সরকার, বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন ও সেনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
Lohagaranews24 Your Trusted News Partner