
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে মাঈনুদ্দিন বিন নাজিম জায়েদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুর ২টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ আধু ফকির পাড়ায় এ ঘটনায় ঘটনা ঘটে। নিহত শিশু জায়েদ ওই এলাকার ব্যবসায়ী নাজিম উদ্দিনের ছেলে।
শিশুর চাচা রবিউল ইসলাম জানান, খেলাচ্ছলে বাড়ি সন্নিহিত পুকুরে পড়ে যায় শিশু জায়েদ। পরিবারের লোকজন তাকে অনেকক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এক পর্যায়ে জায়েদকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একইদিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মাওলানা আজিজুল হক।

Lohagaranews24 Your Trusted News Partner