
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ২৫ জুলাই বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।
জানা যায়, জনৈক ইউসুফ বন্দোবস্তী ছাড়া ৩ শতক সরকারী জায়গার উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছিল। ফলে সরকারী জায়গা দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ বলেন, বন্দোবস্তী ছাড়া সরকারী কোন জায়গার উপর স্থাপনা নির্মাণ করা যাবে না। যদি কেউ করে সেটা অবৈধ।
তিনি আরো বলেন, লোহাগাড়ায় অবৈধভাবে দখল করা সকল সরকারী জায়গা দখলমুক্ত করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Lohagaranews24 Your Trusted News Partner