Home | ব্রেকিং নিউজ | লোহাগাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তরুণীর মৃত্যু

লোহাগাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তরুণীর মৃত্যু

ফাইল ছবি

এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। সুমাইয়া জান্নাত উপজেলার সদর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের রশিদের পাড়ার মৃত আবদুল হামিদের কন্যা।

নিহতের চাচা হারুনুর রশিদ জানান, মারা যাবার প্রায় এক সপ্তাহ পূর্বে জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে সুমাইয়া জান্নাতকে ভর্তি করা হয়। সেখানে তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গত মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরদিন বুধবার নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী মাসে তার বিয়ের দিনক্ষণ ঠিক করার কথা ছিল বলে জানান তিনি।

ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন জানান, বর্তমানে লোহাগাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। উপজেলা সদরের আশপাশ এলাকায় ফগার মেশিন দিয়ে মশা নিধনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!