
এলনিউজ২৪ডটকম : উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুনের ঘটনায় গত ২২ নভেম্বর রাতে লোহাগাড়া থানায় হত্যা মামলা রুজু হয়েছে। মামলার বাদী নিহত যুবক মোজাম্মেল হকের বড় বোন কুলছুমা বেগম (৩৬)। মামলায় ১৩ জনকে এজাহারভূক্ত আসামী করা হয়েছে। মামলা নং- ১৪।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর সকালে নিজ বাগান থেকে ফেরার পথে কুমিরাঘোনা এলাকার লালমতি বাপের কাটা পাহাড়ের নির্জন এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মোজাম্মেল হক খুন হয়। ময়নাতদন্ত শেষে পরদিন ২২ ডিসেম্বর মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner