
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আমিরাবাদ ইউনিয়নের ১২ জন ভিক্ষুককে পুর্নবাসন করেছে। ১৭ অক্টোবর উপজেলা পাবলিক মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ৮ জন মহিলা ও ৪ জন পুরুষ ভিক্ষুকের মাঝে প্রত্যেকে ২০ হাজার টাকা মূলে মালামাল প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে কাঠের তৈরী খাঁচাসহ হাঁস-মুরগী, সেলাই মেশিন ও পান বিক্রির জন্য মালামালসহ বাক্স।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব আলমের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার সারাদেশকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে আধুনগর ও আমিরাবাদ ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এ সকল ভিক্ষুকদের কার্যক্রম তদারকি করবেন।
Lohagaranews24 Your Trusted News Partner