
এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ায় ৪ দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ অক্টোবর) উপজেলা সদর বটতলী ও পদুয়া বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।

তিনি জানান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে। এই সময় বিভিন্ন অপরাধে ৪ দোকানিকে জরিমানা করা হয়। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Lohagaranews24 Your Trusted News Partner