ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | পিকআপভ্যানের ধাক্কায় বাইক আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

পিকআপভ্যানের ধাক্কায় বাইক আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

নিউজ ডেক্স: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী তাদের ছয় বছরের শিশু সন্তান নিহত হয়েছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদের সড়কের মিঠামইন উপজেলার কাস্তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- মিঠামইন উপজেলার মহিষা কান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) ও সন্তান আয়ান (৬)।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন মনির হোসেন। পথে মিঠামইন উপজেলার কাস্তল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।  দুর্ঘটনার পর পিকআপভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনগণ সেটি আটক করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!