ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | বাঁশখালীতে বজ্রপাতে প্রাণ গেল নারীর

বাঁশখালীতে বজ্রপাতে প্রাণ গেল নারীর

নিউজ ডেক্স: বাঁশখালীতে বজ্রপাতে পারভিন আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলী চাঁন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পারভিন আক্তার ওই এলাকার আকবর হোসেনের স্ত্রী। তার ১২ বছর বয়সী ছেলে এবং ৩ কন্যা রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন বলেন, ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকার কিস্তি পরিশোধের জন্য  যাওয়ার পথে বজ্রপাতে তার মুখ ঝলসে যায়। এসময় কোলে থাকা কন্যার মাথার চুল পুড়ে গেলেও সে অলৌকিকভাবে বেঁচে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!