
______জেসমিন সুলতানা চৌধুরী______
আগুন, আগুন, আগুন
চারিদিকে শুধুই আগুন।
সবার প্রশ্ন একটাই
কেন হচ্ছে এমন?
কে দেবে উত্তর?
সবাই জানে,
কিন্তু মুখ খুলেনা কেউ।
আগুন সব পুড়িয়ে করে কয়লা,
তবুও স্বার্থের কারণে অমানুষ পরের ঘরে আগুন লাগায়।
সকালে বনানী, দুপুরে গুলশান,
বিকেলে ধানমন্ডি, রাতে পুলিশ প্লাজা
পরের দিন অন্য কোথাও, অন্য কোন নতুন ঠিকানায়।
আগুনে হয়না শুধু অসহায় মানুষের অপমৃত্যু,
সাথে হয় হাজারো পরিবারের, হাজারো স্বপ্নের অপমৃত্যু।
এভাবেই সম্পত্তি,সম্পদ সাথে স্বপ্ন সব পুড়ে হয় ছাই।
কোন গুনিজন বলবে,
শর্ট সার্কিট থেকে লেগেছে আগুন,
ছড়াবে বাতাসের চেয়ে দ্রুত বহুগুণ।
কেউ কেউ হাসবে গোপনে,
সব ঠেলা চুকে গেল একসনে।
উঠবে বহু তলা ভবন,
তবেই না হবে দেশের উন্নয়ন।

Lohagaranews24 Your Trusted News Partner