
লোহাগাড়া আইডিয়াল স্কুলের মিডিয়ার পার্টনার হয়েছে LohagaraNews24.com। আজ ২৪ আগষ্ট শনিবার বিকেলে স্কুলের অফিস কক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোহাগাড়া আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির পক্ষে সভাপতি এডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন ও LohagaraNews24.com’র পক্ষে প্রকাশক মোহাম্মদ মারুফ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি মফিজুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ হোসেন মেহেদী, নির্বাহী পরিচালক আবদুল হালিম, প্রধান শিক্ষক হামিদুল হোছাইন, সহ-সেক্রেটারী শহীদুল ইসলাম মুন্না, সদস্য আব্বাস উদ্দিন ও শেখ আহমদ প্রমুখ। -খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner