
নিউজ ডেক্স: কর্ণফুলীতে যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (২০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ এপ্রিল) বিকাল ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা, নৌবাহিনী এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় সী হার্ট ফ্যাক্টরিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ফ্যাক্টরিতে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
Lohagaranews24 Your Trusted News Partner