
নিউজ ডেক্স : চট্টগ্রামের পাঁচলাইশে কার্ভাডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে আমেনা ইয়াছমিন (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার আখতারুজ্জামান ফ্লাইওভারের মুরাদপুর অংশে এ দুর্ঘটনা ঘটে। আমেনা ইয়াছমিনের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, কাভার্ড ভ্যানটি ব্রেক ফেল হয়ে একটি অটো রিকশা ও একটি বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আমেনা ইয়াছমিন নামে একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কার্ভাডভ্যানসহ চালককে আটক করা হয় বলে জানান ওসি।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, আমেনা ইয়াছমিন নামে একজনকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner