
নিউজ ডেক্স: চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ ১০ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানান স্বজনরা।

মো. ইদ্রিসের ভাই মো. আবু তালহা জানান, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তার বড় ভাইসহ ৪ জনকে ঢাকায় পাঠানো হয়। সেখানে ২ জনের মৃত্যু হয়।
গত ১৭ সেপ্টেম্বর সকালে ওই গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরও দগ্ধ হন মাহবুবুর রহমান (৪৫), মো. সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালেহ (৩৩)।
চমেক হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. মোহাম্মদ খালেদ জানান, ৬ জন দগ্ধ রোগী চিকিৎসাধীন। তাদের শ্বাসনালী পুড়েছে। পাশাপাশি শরীরে ৪০-৭০ শতাংশ বার্ন রয়েছে। -বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner