
নিউজ ডেক্স : ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার মাধ্যমে ভারত নতুন এক মাইলফলক স্পর্শ করলো।
যুক্তরাষ্ট্র, চীন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করল ভারতের মহাকাশযান।

আজ বুধবার (২৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরপরই চন্দ্রযান-৩ চাঁদের মাটিতে অবতরণ করে। দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি এই অবতরণ পর্যবেক্ষণ করেন।
ভারতীয় মহাকাশ সংস্থা এক্সে (আগের নাম টুইটার) তিনি এক পোস্টে বলেন, ভারত, আমি গন্তব্যে পৌঁছে গেছি, সঙ্গে তুমিও: চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণ করেছে। অভিনন্দন ভারত।
Lohagaranews24 Your Trusted News Partner