
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম. ইব্রাহিম কবিরের টিউবওয়েল মার্কার পক্ষে আজ ১৩ মার্চ বুধবার ব্যাপক গণসংযোগ করা হয়েছে। গণসংযোগ করা হয় পুটিবিলার লাকড়ি পাড়া, তাঁতী পাড়া ও চুনতির সাতগড় মৌলভী বাজার এলাকায়।
গণসংযোগ করেন প্রার্থী এম. ইব্রাহিম কবিরের ছোট ভাই সৌদি আরবের ইমাম মুহাম্মদ বিন সাউদ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী আরবি ভাষা ও সাহিত্য গবেষক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইসমাইল। এ সময় সাথে ছিলেন মরহুম আব্দুল মান্নান চেয়ারম্যানের সুযোগ্য সন্তান প্রবীণ রাজনীতিবিদ হাশেম, মাওলানা আবুল বাশার, লেদু মেম্বার, স্থানীয় আলেম উলামাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । গণসংযোগকালে প্রার্থীর পক্ষে ব্যাপক সাড়া পেয়েছেন বলে তারা জানিয়েছেন।

উল্লেখ্য, এম. ইব্রাহিম কবির লোহাগাাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের প্রখ্যাত আলেমেদ্বীন ও চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক আরবি বিভাগের সহকারি অধ্যাপক হযরত আলহাজ্ব মাওলানা ফৌজুল কবিরের বড় সন্তান এবং চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ভাগিনা।
Lohagaranews24 Your Trusted News Partner