
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগর ছাত্রলীগের এক নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিডি নিউজের।
নিহত সুদীপ্ত বিশ্বাস (২৫) নগর ছাত্রলীগের সহ সম্পাদক। তিনি নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকার বাবুল বিশ্বাসের ছেলে। আজ শুক্রবার সকালে নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, সকাল ৮টার দিকে সুদীপ্তকে কয়েকজন যুবক বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner