
____হোছনে আরা বেবী____
বদলে যাচ্ছে চিরচেনা সবকিছু
বড়ো বিস্ময় লাগে সবকিছু
আমি যেনো পুরোনো আসবাব হয়ে যাচ্ছি।
ধুলো পড়ে যেমন আস্তরন পড়ে ঠিক তেমনি।
প্রকৃতির মতো যে প্রাণের উচ্ছাস ছিলো
সেখানটাতে খানিকটা অবসাদ
পড়ন্ত বিকেলের ক্লান্ত সূর্য যেমন ঠিক তেমনটি।
উচ্ছলতার মাঝে নীরব শূন্যতা।
যনো পল্লববিহীন বৃক্ষ, নিস্প্রভ
অস্তপ্রায় সূর্যের মতো
শূন্যতা যেনো একটু বেশি।

Lohagaranews24 Your Trusted News Partner