
নিউজ ডেক্স : দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবরসহ করোনায় আক্রান্ত সাংবাদিকদের সুস্থতা কামনায় নাসিরাবাদ শাহি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (৯ এপ্রিল) জুমার নামাজের পর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনা দোয়া মাহফিলে সাংবাদিক হাসান আকবরসহ করোনায় আক্রান্ত সাংবাদিকদের সুস্থতা এবং বাংলাদেশসহ বিশ্বকে করোনা মহামারিমুক্ত করার জন্য মোনাজাত করা হয়।

এতে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, কবির আহম্মদ, নুরুল আলম চৌধুরী, নাসির উদ্দীন, আমির হোসেন খান, নাসিরাবাদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদ চৌধুরী মুক্তি, সহ-সভাপতি আবু বক্কর চৌধুরী, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা মোহাম্মদ আলী চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, ছাত্রলীগ নেতা শওকত আলী, শাখাওয়াত হোসেন অপু, নুরুল আবছার রাফিসহ মুসল্লিরা অংশ নেন।
Lohagaranews24 Your Trusted News Partner