
নিউজ ডেক্স : নগরের ইপিজেড থানাধীন স্টিলমিল বাজার খালপাড়ে বাসের চাপায় রিকশারোহী নারী ও শিশুসহ একজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতার সহায়তায় পুলিশ বাসচালককে আটক করেছে।
তারা হলেন- আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪)।
ইপিজেড থানার পরিদর্শক রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, স্টিলমিল বাজার সংলগ্ন খালপাড় থেকে বাসটি ইপিজেডের দিকে আসার সময় রিকশা চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরফা বেগম (৪৫), তার ভাতিজি আয়শা আকতার মিম (৮) ও পথচারী রেজাউল করিম (২৪) মারা যান। বাস ও চালককে আটক করা হয়েছে। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner