
নিউজ ডেক্স : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করেছে। গত ১০ ডিসেম্বর রাত দুই টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল, এসআই আবু বক্কর ও এএসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের চিব্বাড়ী এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ আজিজ (৫০) কে গ্রেফতার করে। সে দঃ চিববাড়ী খন্দকার পাড়া মৃত আঃ জব্বারের পুত্র।

অপরদিকে কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ব্যবসায়ী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ ইকবাল (২৮) কে গ্রেফতার করে। ইকবাল জনার কেঁওচিয়া ব্যবসায়ীপাড়ার আসহাব মিয়ার পুত্র।
Lohagaranews24 Your Trusted News Partner