
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া- প্রতিবেশী, সুপ্রিয় সহকর্মী ও দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আধুনগর সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির কার্যকরী পরিষদের সদস্য মুন্সি মাইনুদ্দীন কাদের।
তিনি জানান, শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন চিরন্তন। ঈদ মানে আনন্দের বন্যা, খুশির জোয়ার। প্রতি বছর মাসব্যাপী সিয়াম সাধনার পর উচ্ছ্বাস, উদ্ভাস, আনন্দ, খুশি আর ভালোবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক ভ্রাতৃত্ববোধ। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায় ঈদ।

Lohagaranews24 Your Trusted News Partner